সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স

উদ্যোগনিউজ ডেস্ক | কর্পোরেট
জুলাই ২৭, ২০২৬
সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স
ছবি : সংগৃহীত

সুপার স্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার বিক্রয় প্রতিনিধি ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

কর্মীদের কাজের প্রতি আরও অনুপ্রাণিত করা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সেলস টিমকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়।

সম্মেলনের আগে বুধবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস টিমের সদস্যরা রাজধানীর এসএসজি সেন্টারে অবস্থিত সুপার স্টার গ্রুপের প্রধান কার্যালয়ে পৌঁছান। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তারা প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

পরদিন বৃহস্পতিবার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) শেখ সাদি আবদুল মজিদ ও মো. মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ, বিভিন্ন বিজনেস হেড, সেলস ডিরেক্টর এবং মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেলস টিমের সদস্যদের বিগত বছরের সাফল্য ও নিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে নতুন উদ্যমে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করার আহ্বান জানান।

ব্যবসায়িক আলোচনা ও দিকনির্দেশনার পাশাপাশি পুরো আয়োজন ছিল আনন্দ-উৎসবে ভরপুর। শাওন মজুমদারের প্রাণবন্ত উপস্থাপনায় নাচ, গান, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন বিনোদনমূলক পর্ব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী নানা আয়োজন, অনুপ্রেরণামূলক বক্তব্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান সেলস টিমের সদস্যরা। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং কর্মীদের মধ্যে আরও শক্তিশালী দলগত বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি।

কর্পোরেট'র অন্যান্য খবর

সর্বশেষ