৯% মুনাফা কমলো এএমসিএল প্রাণের

উদ্যোগ ডেস্ক | শেয়ার বাজার
অক্টোবর ২৭, ২০২৫
৯%  মুনাফা কমলো  এএমসিএল প্রাণের

গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড বা এএমসিএল (প্রাণ)-এর নিট মুনাফা কমেছে ৯ শতাংশের বেশি। তবে মুনাফা কমলেও কোম্পানিটি আগের বছরের ধারাবিহকতায় বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এএমসিএল প্রাণের নিট মুনাফা হয়েছে ৪ কোটি টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৪ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৪১ লাখ টাকা বা ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৫ টাকা ৫১ পয়সা। 

শেয়ার বাজার'র অন্যান্য খবর

সর্বশেষ