আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | কৃষি ও প্রাণীসম্পদ
আগস্ট ১৯, ২০২৫
আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোমবার পোনা মাছ অবমুক্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারসহ অতিথিরা। ছবি : উদ্যোগনিউজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

সোমবার (১৮ আগস্ট) উদ্বোধনী দিনে পোনা মাছ অবমুক্তকরণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানসহ নানা কর্মসূচি পালন করে উপজেলা মৎস্য দপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সানাউল্লাহ কাউছার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরী এবং সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন চন্দ্র দে।

 

কৃষি ও প্রাণীসম্পদ'র অন্যান্য খবর

সর্বশেষ